বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

সাংবাদিক শহীদ রানার মায়ের মৃত্যুতে ডিএসইসির শোক

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শহীদ রানার মা মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। প্রথম জানাজা ঢাকার খিলক্ষেত বটতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়, এরপর পটুয়াখালীর বাউফল উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শহীদ রানার মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। উল্লেখ্য, এর আগে ২ অক্টোবর শহীদ রানার পিতা মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ ইস্যুতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানকে আলটিমেটাম ঘিরে উত্তেজনা চরমে

আজ সশস্ত্রবাহিনী দিবস

সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ

ঢাকায় নির্বাচনি জনসভা থেকে ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বাধ্যবাধকতা নিয়ে রিট

হাদি হত্যা মামলার আসামিদের শনাক্তে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা, বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতে শোক জানালেন তারেক রহমান

ইসির সীমানাতেই ভোট, কুমিল্লা-২ এ হাইকোর্টের রায় থামাল আপিল বিভাগ

নারীর ক্ষমতায়নে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি

ডায়াবেটিস কেন হয়