শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

অমূলক সন্দেহের আবর্তে দেশের রাজনীতি

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৪, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রতি ‘পক্ষপাতদুষ্টতার’ অভিযোগ তুলে আবারও বিতর্কের কেন্দ্রে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর এতে দেশের সামনে নাকি তৈরি হচ্ছে ‘অন্ধকার ভবিষ্যৎ’।

শুক্রবার মগবাজারে ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সরকারের আচরণ দেখে তাদের মনে পূর্বনির্ধারিত রায়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বেশিরভাগই রাজনৈতিক অনুমাননির্ভর, যার পক্ষে স্পষ্ট প্রমাণ তিনি তুলে ধরেননি।

ডা. তাহের অভিযোগ করেন, সরকার নাকি একটি বিশেষ দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে এবং তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। তাঁর দাবি, প্রশাসনে দলীয়করণের চেষ্টা চলছে, গুরুত্বপূর্ণ কর্মকর্তা সরানো হচ্ছে এবং লেভেল প্লেয়িং ফিল্ডের প্রতি সরকারের আগ্রহ নেই।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে বিপর্যয় নেমে আসবে এবং আট দল রোজার আগেই নির্বাচন চায়। তবে পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক চাপ তৈরি করতে জামায়াতের এই বক্তব্য বেশি, বাস্তবতা কম—যা অমূলক সন্দেহকে আরও ঘনীভূত করছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত