শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসা যুক্তরাজ্যে নয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলবে। পরিবারের পক্ষ থেকে সেখানেই অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানায়, হাদির শারীরিক অবস্থা বিবেচনায় সিঙ্গাপুরেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাকে যুক্তরাজ্যে নেওয়ার খবর গণমাধ্যমে আসে।
বিবৃতিতে হাদির সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। পাশাপাশি তার মৃত্যু হলে সারাদেশের মানুষকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।














