বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ” ওয়েব পোর্টালের উদ্বোধন

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশে ডিজিটাল ও নাগরিক পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং লিঙ্গভিত্তিক অপতথ্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ” ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার মোহাম্মদপুরের ওয়াই ডাবলিউসিএ মিলনায়তনে বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নীতি পর্যালোচক ড. অনন্য রায়হান, নারীবাদী অধিকার কর্মী সামিনা ইয়াসমিন, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ ও আদিবাসী অধিকার কর্মী ডালিয়া চাকমা।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জনপরিসরে ঘটে যাওয়া অধিকার লঙ্ঘন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লিঙ্গভিত্তিক অপতথ্য মোকাবিলায় এই ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ড. অনন্য রায়হান উল্লেখ করেন, “ডিজিটাল ও নাগরিক অধিকার লঙ্ঘনের শিকারদের সুরক্ষা জোরদার করতে কিছু আইনগত সংস্কার প্রয়োজন, যেখানে এই ওয়েব পোর্টাল সহায়ক হিসেবে কাজ করবে।”

সামিনা ইয়াসমিন বলেন, “নারীবাদী আন্দোলন ও নারী অধিকার সংস্থাগুলো এই পোর্টাল ব্যবহার করে লিঙ্গভিত্তিক অপতথ্য প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিসর নিশ্চিত করতে পারে।”

টনি মাইকেল গোমেজ জানান, “ওয়েব পোর্টালটি অ্যাডভোকেসি ও ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারযোগ্য, যা বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে এবং তরুণ সমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে।”

আদিবাসী অধিকারকর্মী ডালিয়া চাকমা বলেন, “ওয়েব পোর্টালটি জনপরিসরের অধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই ও নথিভুক্ত করছে, যা প্রান্তিক জনগোষ্ঠী ও নীতিনির্ধারকদের সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”

উদ্বোধনের পাশাপাশি “কোল্যাবোরেটিভ অ্যাকশন্স ফর প্রোমোটিং ডিজিটাল এন্ড সিভিক স্পেস এন্ড কমব্যাটিং জেন্ডার ডিজইনফরম্যাশন” প্রকল্পের দিকনির্দেশনাও আলোচনা করা হয়। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ জানান, “ওয়েব পোর্টালটি একটি প্রযুক্তিভিত্তিক নথি ভান্ডার হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতের গবেষক ও অধিকারকর্মীদের জন্য কার্যকর হবে।”

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত