বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের এক বছর না যেতেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটি হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতায় কেঁপে ওঠে।
রাজধানী কাঠমান্ডুর রাস্তায় হাজারো তরুণ বিক্ষোভে নামলে প্রথমে একে সাময়িক উত্তেজনা মনে করা হয়েছিল। কিন্তু দ্রুতই তা রূপ নেয় এক প্রজন্মের হতাশা ও ক্ষোভের বিস্ফোরণে।
‘জেন-জি’ নামে পরিচিত তরুণরা রাজনীতির প্রচলিত কাঠামোর বাইরে এক নতুন সামাজিক বাস্তবতা গড়ার স্বপ্নে আন্দোলনে নামে। ডিজিটাল পরিসরে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত রূপ নেয় পূর্ণাঙ্গ গণ–অভ্যুত্থানে।















