পদ্মার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশে পাওয়ার অধিকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের দয়া নয়—সমঅধিকারই চাওয়া। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও বাণিজ্যেও ভারত সংকট তৈরি করছে।
চাঁপাইনবাবগঞ্জের সমাবেশে তিনি বলেন, ১৯৯৬ সালের পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হলে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে। শক্তিশালী সরকার গড়েই সমাধান সম্ভব।
তিনি গঙ্গা ব্যারেজ নির্মাণের পক্ষে মত দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে দায়িত্ব দিয়ে স্বৈরাচার প্রতিরোধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানান।













