রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আলীকদমের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে সেনা জোনের উদ্যোগে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম সেনা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়ায় মোট ১০০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো সন্দেহজনক সন্ত্রাসী তৎপরতার তথ্য সেনাবাহিনীকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো এবং যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষাসুবিধার কথা উল্লেখ করেন এবং জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মূরং যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

 

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সংস্কারে গতি, তবে নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ দেখছেন পরিকল্পনা উপদেষ্টা

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে

কৃষিমন্ত্রী, দেশে এক মাসের তেলের মজুদ আছে

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

নির্বাচনের আভাসে আসিফ মাহমুদের জরুরি ব্রিফিং

সৌর বিদ্যুৎ প্রসারে বিতরণ কোম্পানিগুলোকে দোষারোপ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলোচনায় নারায়ণগঞ্জ-৪ এর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম

টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

জাতীয়তাবাদী লেখক ফোরামের শরৎ আয়োজনে বাংলাদেশকে তুলে আনার আহ্বান

বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা