শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটে জয়ী বিএনপির মিজানুর রহমান মিনু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ ভোট।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ফলাফল নিশ্চিত করেন।

সর্বশেষ - সর্বশেষ