পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির দারুণ অভিনয়, প্রাণবন্ত ব্যক্তিত্ব ও আকর্ষণীয় সৌন্দর্যের কারণে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের মন জয় করেছেন। তাঁর মিষ্টি হাসি আর গালের টোলের প্রশংসায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে আরও বেশি আলোচনায় আসেন তিনি। অনেকেই জানতে চান—তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য কী?
হানিয়া আমির নিয়মিত তরল খাবার গ্রহণ করেন, যা ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। প্রতিবার মুখ ধোয়ার পর তিনি ত্বকবান্ধব টোনার ও ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করেন। এতে ত্বক থাকে আর্দ্র ও সতেজ।
এ ছাড়া হানিয়া নিয়মিত শিট মাস্ক ব্যবহার করেন, যা তাঁর ত্বককে রাখে নরম, উজ্জ্বল এবং ভাঁজমুক্ত। শিট মাস্কের এই নিয়মিত যত্ন ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বককে দেয় প্রাকৃতিক দীপ্তি। তাঁর মতে, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যত্ন আর স্বাস্থ্যকর অভ্যাসের বিকল্প নেই।














