নির্বাসনের দীর্ঘ ১৭ বছর পেরিয়ে অবশেষে মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি দেশে পৌঁছান। সিলেটে সংক্ষিপ্ত বিরতির পর ঢাকায় অবতরণ করেন তিনি।
তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলের কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে তার। এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় প্রস্তুত হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। বুধবার রাত থেকেই সেখানে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বিএনপি নেতাকর্মীরা। সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, নেতৃত্বের নতুন অধ্যায় শুরু।














