শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিসহ সকল বিদেশি পর্যটককে এখন নিজেদের দেশে থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করেছে। এই নতুন নির্দেশনা ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এর আগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ফি দিয়ে ভিসা সুবিধা পেতেন।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন জানিয়েছে, ভ্রমণকারীরা দুই উপায়ে ইটিএ সংগ্রহ করতে পারবেন। প্রথমত, শ্রীলঙ্কা সরকারের ওয়েবসাইট থেকে আবেদন। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দেশের শ্রীলঙ্কা হাইকমিশনে সরাসরি ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যাবে। বাংলাদেশে হাইকমিশন অবস্থান করছে গুলশান ২, ঢাকা।















