অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে, যা শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষার ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হলো। বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাক্ষর সম্পন্ন হয়। কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (নং-১৫৫), কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়ন কাঠামো (নং-১৮৭) এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ (নং-১৯০)।
প্রফেসর ইউনূস বলেন, এটি শুধু কাগজে সই নয়, বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণ করে জানান, আজকের দিনে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনও স্বাক্ষরকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।














