সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ত্রয়োদশ নির্বাচনে বিএনপির জয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের অভিনন্দন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সোমবার ১৬ ফেব্রুয়ারি সংগঠনটির নেতারা এক প্রতিক্রিয়ায় এ শুভেচ্ছা জানান।

সংগঠনটির নেতাদের দাবি, দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর ও গাজীপুরে তরিকতপন্থী ভক্ত ও অনুসারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয় ছিলেন। ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী বলেন, এই বিজয়কে তারা নিজেদের অর্জন হিসেবেই দেখছেন এবং ধর্মীয় পরিমণ্ডলের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করছেন।

তবে নির্বাচনের ফলাফলে তরিকত ফেডারেশনের প্রভাব কতটা ছিল, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ধর্মীয় ঘরানার সমর্থন রাজনৈতিক সমীকরণে ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত