ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আবু সালেহ মোঃ সায়েম। ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক লেখায় তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার চেয়ে মানবাধিকার ও আইনের শাসনকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতি, সহিষ্ণুতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। বেআইনি কার্যকলাপ বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। লেখায় দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু ও যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকনের উদ্ধৃতি টেনে সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরা হয়।
লেখকের মতে, সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্বশীল আচরণ এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত।














