জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক শেষে এ দাবি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১,৪০০ জনের দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ দণ্ড হওয়া উচিত। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আদালতের বিবেচনা চান প্রসিকিউটর।
টানা পাঁচদিনের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ পরবর্তীতে নির্ধারণ করবেন।












