বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নবীনগরে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উমর হাসান (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত উমর স্থানীয় জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উমরের ঘনিষ্ঠ বন্ধু খাইরুল আমিন (২৪) ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটায়। রাত ২টার দিকে ঘরে ঢুকে ধারাল দা দিয়ে উমরকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে।

চিৎকার শুনে উমরের মা রাহেলা বেগম ছেলের ঘরে ঢুকলে তাকেও আহত করা হয়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভোরে খাইরুলকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - সর্বশেষ