বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা, মব কালচার বরদাস্ত করা হবে না

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

দেশে কোনো ধরনের মব সহিংসতা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের তিনি বলেন, দাবি দাওয়া থাকলে তা গণতান্ত্রিক ও আইনসম্মত প্রক্রিয়ায় উপস্থাপন করতে হবে। মিছিল বা সমাবেশ করা যাবে, তবে মহাসড়ক অবরোধ বা জোরপূর্বক চাপ সৃষ্টি মেনে নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। পাশাপাশি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার নির্দেশ দিয়ে অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ