বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ফেব্রুয়ারির নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয় নিশ্চিত করে আইআরআই প্রতিনিধি দল।

দলটি নির্বাচনের পূর্ববর্তী পরিবেশ মূল্যায়নের জন্য বাংলাদেশে অবস্থান করছে এবং দেশের প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। আইআরআই প্রতিনিধিরা বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপস্থিতি সহিংসতা কমাতে সহায়তা করবে। তারা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের পর্যবেক্ষকদের অন্তর্ভুক্তির গুরুত্বও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে এগিয়ে যাচ্ছে, যা তরুণ ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে।

সর্বশেষ - সর্বশেষ