জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট হওয়া উচিত, কারণ এতে অনেক বিষয় রয়েছে যা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা এ দাবি জানান।
ডা. তাহের বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে। জামায়াত নেতারা প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার যে কোনো সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে প্রশাসনের রদবদল সরাসরি তদারকি করবেন।













