বুধবার , ২৭ মে ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বৃষ্টিতে কাদায় ভোগান্তি, ঢাকার পশুর হাটে কমেছে গরুর দাম দাবি ব্যবসায়ীদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৭, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

ঈদুল আজহার আগের দিন রাজধানীর পশুর হাটগুলোতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বুধবার সকালে টানা বৃষ্টিতে হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা তৈরি হওয়ায় পশু ওঠানামা ও কেনাবেচায় বিঘ্ন ঘটছে।

ব্যবসায়ীরা জানান, কর্দমাক্ত পরিবেশে পশু নিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছেন তারা। বৃষ্টির কারণে সকাল থেকে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম ছিল। এতে বিক্রি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানান অনেক বিক্রেতা।

হাটসংশ্লিষ্টদের দাবি, গত কয়েক দিনের তুলনায় গরুর দাম ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমেছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুরের পর ক্রেতা বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - সর্বশেষ