ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম বাস টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও রাজধানীর অনেক বাস কাউন্টারে এই সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়।
বাস সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতির কারণে আপাতত আগাম টিকিট বিক্রি স্থগিত রাখা হয়েছে বলে তারা জানান।
এদিকে কাউন্টারে আসা যাত্রীরা অভিযোগ করেন, অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না এবং কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া চাওয়ার ঘটনাও ঘটছে। তবে বাস কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।














