আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, শোভাযাত্রা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হবে বলে জানা গেছে। একই সঙ্গে গণতন্ত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে নারীর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।












