মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে, আনুষ্ঠানিক চিঠি এখনো নয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২৪, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাঠানো হয়নি। পূর্বে অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বিভিন্ন মামলায় অভিযুক্ত অন্যদের বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতে আটক কয়েকজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, যা শিগগির পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত