বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতি এসেছে। আজ সোমবার দুপুরে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা বেলা ২টা ৫০ মিনিটে প্রধান ভবনে প্রবেশ করে চলমান চিকিৎসা–তদারকি নিয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসছেন।
টিমটির বেশির ভাগ চিকিৎসক চীনের নাগরিক। তাঁরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় নতুন পরামর্শ ও সহায়তা দেবেন বলে জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, বিদেশি বিশেষজ্ঞ দল আসায় চিকিৎসায় নতুন আশা তৈরি হয়েছে এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার ব্যাপারে তাঁরা আশাবাদী।













