মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেওয়া বার্তায় তিনি সময়সীমা বেঁধে দেন।
ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা হামলার প্রস্তুতি রয়েছে।
উভয় পক্ষের এমন অবস্থানের ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।















