মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি খাতে দীর্ঘ সময় ভর্তুকি দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জ্বালানি খাতে স্বচ্ছতা ও ব্যবস্থাপনা উন্নত করতে সাতটি পাম্পে পরীক্ষামূলকভাবে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। প্রয়োজনীয় উন্নয়ন শেষে এটি দেশের সব পাম্পে চালুর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
একই অনুষ্ঠানে চাঁদাবাজি দমনে জিরো টলারেন্স, গণপিটুনি ঘটনার তদন্ত, সম্ভাব্য ভূমিকম্প প্রস্তুতি এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির কথাও তুলে ধরা হয়।














