পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় তিনি ঈদের মূল শিক্ষা হিসেবে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমান বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, হিংসা ও বিদ্বেষ পরিহারের শিক্ষাও দেয়। তিনি সামর্থ্যবানদের কোরবানির মাংস অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান। পাশাপাশি পশুর চামড়া সংরক্ষণ ও কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কারে সবাইকে সহযোগিতার অনুরোধ করেন।
ভিডিও বার্তায় তিনি দেশ ও মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা কামনা করেন। দলমত নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।















