জনগণের প্রাপ্য ও অধিকার যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বীথিকা বলেন, ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের জন্য ব্যবসা-বাণিজ্য করা যেতে পারে, তবে জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ ও সুবিধা তাদের কল্যাণেই ব্যয় করতে হবে। জনগণের অধিকার সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















