হরিয়ানার রক্ষণশীল সমাজে ছেলে সেজে ক্রিকেট শেখা শেফালি ভার্মার যাত্রা আজ রূপকথার মতো। বাবার জেদ আর নিজের অদম্য চেষ্টায় একাডেমিতে ভর্তি, অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টে ‘ম্যান অব দা সিরিজ’–সবই ছিল তার লড়াইয়ের প্রমাণ।
স্কোয়াড থেকে বাদ পড়া, বাবার অসুস্থতা—সব সামলে ফেরার ডাক পেলেন বিশ্বকাপের মাঝপথে। সেমিফাইনালে ফিফটি, আর ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়ে দলকে জিতিয়ে দিলেন।
ঘরোয়া ক্রিকেটে ৯০০ রানের ঝড় তোলা শেফালি আজ প্রমাণ করেছেন—স্বপ্ন সত্যি হলে বাধা কোনো দেয়ালই নয়।















