বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

যে দেশকে বিশ্বাস করে না, সে দেশ উন্নতি করবে কীভাবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ

দেশ ও স্বাধীনতায় বিশ্বাস না থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনি সভায় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রশ্নে জামায়াতে ইসলামীকে সমর্থন করা যায় না।

মির্জা ফখরুল বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা দেশের স্বার্থ রক্ষা করতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে সারের সংকট নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - সর্বশেষ