বিপিএল টি টোয়েন্টির সপ্তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স।
বৃহস্পতিবারের এই জয় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবেই এই জয় তাকে উৎসর্গ করা হয়েছে।
দলটি বলেছে, একতা, ধৈর্য ও বিশ্বাসের প্রতিফলন এই পারফরম্যান্স, যা বাকি ম্যাচগুলোতে শক্তি জোগাবে।
ফেসবুকেও খালেদা জিয়ার ছবি দিয়ে জয়ের বার্তা দেয় সিলেট।
তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি।













