সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আলীকদম ৫৭ বিজিবির মিডিয়া ব্রিফিং

প্রতিবেদক
মোঃ জাহিদ হাসান
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। আলীকদম ও লামা উপজেলায় ৯ প্লাটুন বিজিবি সদস্য ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক ২

নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনীর ১ লাখ সদস্য, শান্তিপূর্ণ ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার

গুম প্রতিরোধে কঠোর আইন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে প্রজ্ঞাপন

আজই তফসিল আসতে পারে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে চূড়ান্ত আলোচনায় ইসি

শ্রীলঙ্কায় ভ্রমণে আগাম ইটিএ বাধ্যতামূলক

দুর্নীতি মামলায় রেহেনার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

যুগপৎ জোটে আসন সমঝোতা, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শুক্রবার

১৫ লাখ টাকার চুক্তিতে যশোরে বিএনপি নেতাকে হত্যা

‘আয়নাঘর নয়, এসি রুম’ আযমীকে নিয়ে ট্রাইব্যুনালে নতুন দাবি