রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বিএনপি যে স্বপ্ন দেখায় তা বাস্তবায়ন করে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

বিএনপি যে স্বপ্ন দেখায়, তা বাস্তবে পূরণ করে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার রাতে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ধানের শীষের প্রার্থী হিসেবে বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার কখনো ভঙ্গ করেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানবিক স্বাস্থ্যসেবা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের যে পরিকল্পনা দেওয়া হয়েছে, তা জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হলে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কখনো ভোট কারচুপি বা কেন্দ্র দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। স্থানীয়ভাবে মেঘনা উপজেলার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার অঙ্গীকারও করেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ