বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আজ সন্ধ্যায় গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছে।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার প্রেক্ষিতেই এই বৈঠক আহ্বান করা হয়।
দলটি আগেই একদিনে ভোট ও গণভোটের দাবি জানিয়ে আসছিল।














