বুধবার , ৪ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ঈদের আগেই ফ্যামিলি কার্ড পাচ্ছেন তিন গ্রামের লোকজন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই স্থানীয় বাসিন্দারা এই কার্ড হাতে পাবেন।

উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ গ্রামে ইতোমধ্যে জরিপ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, তিনটি গ্রামে মোট ৯৬৮টি পরিবারের তথ্য সংগ্রহ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সফটওয়্যারে পাঠানো হয়েছে। আগামী ১০ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, প্রথম ধাপে নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবার এই সুবিধার আওতায় আসবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্তমানে ১১০ জন সরকারি ভাতাভোগীও রয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মাসশেষে ফিরছে শীতের কাঁপুনি

মেট্রোরেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু হচ্ছে আজ

নির্বাচনকালীন বাড়তি সতর্কতা: তিন জোনে ভাগ হচ্ছে দেশ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া ও মানবিক উদ্যোগে প্রাণবন্ত বিএনপি

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

শ্রমিকদের অধিকার নিয়ে অতীতে ছিনিমিনি খেলা হয়েছে

নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব, অবৈধ অস্ত্র ও দলীয় চাপ—নিরপেক্ষতার বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

শীতে ঠোঁট ফাটা? সামান্য যত্নেই মিলবে মোলায়েম রং..

জামায়াত আমিরের জন্য অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন

আজ ঢাকার ৮ আসনে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান