শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নির্বাচনে জিতলে ৩১ দফায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ইশরাকের

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৪, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে জয়ী হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে “নতুন বাংলাদেশ” গড়ে তোলা হবে।

তিনি জানান, স্বৈরাচার আমলে নির্যাতিত মানুষের নিরাপত্তায় নতুন আইন করা হবে এবং বাংলাদেশে রাজনৈতিক চর্চা হতে হবে দেশকেন্দ্রিক। স্বৈরশাসনের সময় সংঘটিত হত্যার বিচার জীবদ্দশায় দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক আরও বলেন, জনগণের ভোটে যে সরকার গঠন হবে, বিএনপি তাকে স্বীকৃতি দেবে এবং সহযোগিতা করবে।

পুরান ঢাকার গণমিছিলে ধানের শীষের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত