সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

কালবৈশাখীতে খুঁটি ভেঙে ইটনায় বিদ্যুৎহীন ১৬ গ্রাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের বড় ধরনের ক্ষতি হয়েছে। খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রাম সোমবার ভোর থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। এতে হাজারো বাসিন্দা দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে হঠাৎ ঝড় আঘাত হানলে একাধিক খুঁটি ভেঙে পড়ে। পুরো ইউনিয়ন অন্ধকারে ডুবে যায়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত সংযোগ চালুর নির্দেশ দেন।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, হাওর ও জলাবদ্ধ এলাকার কারণে সরঞ্জাম পৌঁছাতে সময় লাগছে। তবে মেরামত কাজ শুরু হয়েছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ - সর্বশেষ