জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, জাতিসংঘ সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।
ফেব্রুয়ারি ২০২৫-এর অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে জাতিসংঘ অপরাধীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের আওতায় আনা ও ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।
হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের মাধ্যমে পুনর্মিলনের পথে এগোবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা খাত সংস্কার বাস্তবায়ন করবে।













