বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৩, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ভোটগ্রহণের দিনই গণভোট নেওয়া হবে।

ভাষণে তিনি বলেন, গণভোটে চারটি বিষয়ে এক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে আদেশে সই করেছেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল। জাতীয় ঐকমত্য কমিশন দুটি বিকল্প সুপারিশ দেয়, যার একটিতে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের পথ খোলার প্রস্তাব ছিল। তবে বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি দল এই প্রক্রিয়ার বিরোধিতা করে।

রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেয়। গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। ভাষণটি বিটিভি ও এর বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলেনস্কির সামনে দুই পথ—অসাম্য চুক্তি মানা, নয়তো দীর্ঘ যুদ্ধ

হাদি হত্যা মামলার আসামিদের শনাক্তে ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ

ফেব্রুয়ারির নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য প্রার্থনায় মগ্ন পুরো দেশ

রুশ তেল নিলে ভারত ‘মহাবিপদের’ মুখে পড়বে—ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি

পৃথিবী-সদৃশ নতুন জগত, মাত্র ১৮ আলোকবর্ষ দূরে সুপার আর্থের সন্ধান

পিপি নিয়োগে ‘৫০ লাখের খেলা’-এনসিপিতে নতুন ঝড়: মুনতাসির মাহমুদ