জামালপুরের মাদারগঞ্জে জামায়াতি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে বিপর্যস্ত গ্রাহকেরা ক্ষোভ প্রকাশে মশাল মিছিল করেছেন।
রবিবার সন্ধ্যায় উত্তোলন কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজুর নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিল বালিজুড়ী বাজার হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। দীর্ঘদিন আমানতের টাকা ফেরত না পেয়ে ক্ষতিগ্রস্তরা ১১ নভেম্বর থেকে উপজেলা ফটকে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন, ফলে ২৯টি সরকারি দফতরের কার্যক্রম বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অভিযোগ—জামায়াতি প্রভাবাধীন আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, রংধনু ও সোনালীসহ ২৭টি সমবায় প্রতিষ্ঠান দেড় হাজার কোটি টাকা তুলে গা-ঢাকা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় উত্তেজনা বাড়ছে।














