সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হয়েছে, যেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১৬ অক্টোবর রংপুর বিভাগে অনুষ্ঠিত মশাল মিছলের।
ভিডিওটির ফুটেজ, শিরোনাম ও মঞ্চের ব্যানার বিশ্লেষণে প্রমাণ মেলে, এটি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতীকী কর্মসূচি। রংপুরের পাঁচ জেলায় একযোগে ১১টি পয়েন্টে হাজারো মানুষ মশাল প্রজ্জ্বলন করেন, উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।
সুতরাং, আওয়ামী লীগের কর্মসূচি দাবিতে ভিডিওটি প্রচার করা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
rumorscanner














