সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ তথ্য বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন।
জানানো হয়, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া শুক্রবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন।













