নারী ক্রিকেট ঘিরে একের পর এক বিতর্কের মধ্যেই বিসিবির নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা। স্থায়ী কমিটি পুনর্গঠনের ঘোষণায় আসে এই পরিবর্তন।
গত ৬ জুনের নির্বাচনের পর কমিটি বণ্টনের সময় তিনি ছিলেন না পরিচালক। তবে এ মাসের ৩ তারিখ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি বোর্ডে যোগ দেন এবং দ্রুতই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।
এত দিন নারী বিভাগের প্রধান থাকা আবদুর রাজ্জাককে করা হয়েছে ভাইস চেয়ারম্যান ও নতুন করে এইচপি ইউনিটের প্রধান। খালেদ মাসুদ পেলেন গ্রাউন্ডস কমিটির দায়িত্ব, আর সভাপতি আমিনুল রাখলেন বিপিএল ও ওয়ার্কিং কমিটি।















