রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে মতিহার থানা পুলিশ।
ওসি আব্দুল মালেক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাহাদাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।













