বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করতে সোমবার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় পৌর ভবনে নবগঠিত সিটি করপোরেশনের ফলক উন্মোচনের কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকালে রাজধানী থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছে তিনি জেলা আইনজীবী সমিতির নতুন ভবন, ই বেইলবন্ড কার্যক্রম এবং সিটি করপোরেশনের উদ্বোধন করবেন। পরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচিতেও অংশ নেবেন।
বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটি তার প্রথম সরকারি সফর।















