শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি অভিবাসী আটক

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ২১, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চারটি জোনে অভিযান চালানো হয়। সবজি খামার ও প্যাকিং সেন্টারে ব্যস্ত থাকা অধিকাংশ শ্রমিক হঠাৎ অভিযানের খবর টের না পেয়ে আটকা পড়ে।

স্থানীয়দের অভিযোগ ও এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পাহাড়ি এই এলাকা বিদেশি শ্রমিকদের প্রধান আশ্রয়স্থলে পরিণত হয়েছে, বিশেষ করে কৃষিখাতে।

আটকদের নথিপত্র সমস্যাসহ বিভিন্ন অভিযোগে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গর ডিপোতে পাঠানো হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ