রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ: তদন্ত কমিশনের প্রতিবেদন জমা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে দলটি জানায়, ঘটনার ১৬ বছর পরও সাক্ষ্য, নথি ও তদন্তকারীদের তথ্য বিশ্লেষণ করে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

কমিশনের মতে, বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং এতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলগত সম্পৃক্ততার শক্ত প্রমাণ মিলেছে। প্রধান সমন্বয়ক ছিলেন তৎকালীন এমপি শেখ ফজলে নূর তাপস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল এবং স্থানীয় আওয়ামী লীগের মিছিল হত্যাকারীদের সহায়তা করে।

সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথাও উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন জাতিকে সত্যের কাছে পৌঁছাতে সহায়তা করবে। কমিশন ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ পেশ করে।

সর্বশেষ - সর্বশেষ