দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার আবেগ তিনি নিজেই প্রকাশ করেছেন ভেরিফাইড ফেসবুক পোস্টে, দেশের আকাশসীমায় প্রবেশের মুহূর্তে ।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ঘণ্টা যাত্রাবিরতির পর সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর তিনশ ফিট এলাকায় লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাবেশ হয়েছে। সেখানে প্রস্তুত মঞ্চ থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।













