ঢাকায় মাত্র ৩২ ঘণ্টায় চার দফা ভূমিকম্পে বেড়েছে নগরবাসীর উদ্বেগ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী কম্পনে ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে পলাশে ৩ দশমিক ৩ মাত্রার আরেক ধাক্কা অনুভূত হয়।
সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে ওঠে শহর।
মাত্র এক মিনিটের ব্যবধানে নরসিংদী অঞ্চল থেকে আসে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি কম্পন।
টানা কম্পনে শহরে তৈরি হয়েছে আতঙ্ক, বিশেষজ্ঞরা বলছেন সতর্কতার সময় এখনই।















