৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডারে সুযোগ না পাওয়া প্রার্থীদের জন্য নন ক্যাডারে ৩ হাজার ৯৭৭ জন নিয়োগ দেবে পিএসসি।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে।
আগ্রহীরা ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পিএসসি জানায়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বাছাই করা হবে এবং প্রয়োজনে কমিশন সংশোধনের ক্ষমতা রাখে।













